Showing posts with label Life Style. Show all posts
Showing posts with label Life Style. Show all posts

আজকের রাশিফল : ২৮ মার্চ, ২০১৭



মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল):আজ মেষ রাশির জাতক জাতিকার বিদেশ গমনের যোগ প্রবল। প্রবাসীদের দিনটি ব্যস্ততায় কাটবে। দূরে কোথাও ভ্রমনের পরিকল্পণা করতে পারেন। পারিবারিক কারনে দৈনন্দিন ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের সুযোগ রয়েছে। আপনার বৈদেশিক কাজে সাফল্য আশা করতে পারেন।

বৃষ রাশি ( ২১ এপ্রিল- ২০ মে):বড় ভাই বোনের বিদেশ থেকে দেশে আগমনের যোগ প্রবল। বন্ধুর কাছ থেকে কিছু আর্থিক সাহায্য পেতে চলেছেন। ব্যবসায়ীক কাজে আজ ভালো আয় হতে পারে। ঠিকাদারী বা টেন্ডারী কাজে কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় ভালো লাভ হবে। চাকরীজীবীদের কিছু বাড়তি আয়ের সুযোগ চলে আসবে।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন):আপনার বেকরত্বের স্থায়ী সমাধান আশা করা যায়। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কর্মলাভের যোগ প্রবল। কোনো দাতব্য বা জনকল্যাণ মূলক কাজে অংশ নিলে সম্মানীত হতে পারেন। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে কোনো গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে পারেন। রাজনৈতিক নেতাকর্মীদের ব্যস্ততা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষার সংবাদ পেতে পারেন। উচ্চ শিক্ষার্থে কোনো শিক্ষকের সাহায্য কাজে লাগবে। জীবীকার তরে এশিয়ার কোনো দেশে যাওয়ার চেষ্টা সফল হতে পারে। ধর্মীয় কাজে কোনো স্থানে ভ্রমনে যেতে পারেন। ব্যবসায়ীক কারনে বিদেশ যাওয়ার যোগ প্রবল।

সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): আজ পুলিশ প্রশাসনে কর্মরতরা ভালো ফল আশা করতে পারেন। প্রশাসনিক জটিলতা এড়িয়ে চলুন। পাওনাদারের তাগাদা পেতে পারেন। ব্যাংক ঋণ সংক্রান্ত কোনো কাজে আশানুরুপ অগ্রগতি হতে পারে। দূর্ঘটনা ও রক্তপাত এড়িয়ে চলতে হবে। বীমা বা ডিপিএস থেকে ভালো লাভ হতে পারে।

কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে সফল হবেন। জীবন সাথীকে নিয়ে কোনো বন্ধু বা সহকর্মীর বাসায় বেড়াতে যেতে পারেন। অংশিদারী ব্যবসায় আশানুরুপ লাভের সম্ভাবনা দেখা যায়। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হটাৎ করে সিজেনাল অসুখে ভুগতে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাবেন। গোপন শত্রুরা আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে। পাওনাদারের সাথে কোনো প্রকার সমঝোতা হতে চলেছে। নিজের রাগ ও জেদের উপর নিয়ন্ত্রন রাখুন। অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলতে হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর-২০ নভেম্বর ): সন্তানের পড়াশোনা নিয়ে কোনো দু:শ্চিন্তা করতে হবে না। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। শিল্প সাহিত্যর সাথে জড়িতদের দিনটি ব্যস্ততায় কাটবে। চারুকলার শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। প্রেমিক প্রেমিকাদের দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির উন্নতি হবে। সৃজনশীল মেধা বিকাশের সুযোগ পাবেন।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): সাংসারিক বিষয়ে কিছুটা অসুখী হতে পারেন। কোনো আত্মীয়র কারনে পরিবারে কোনো প্রকার ঝামেলা দেখা দিতে পারে। মায়ের সাথে কোনো সম্পত্তি বিষয়ে আলোচনা করতে পারেন। গৃহ সংস্কারের কাজে হাত দেবার পরিকল্পণা করতে পারেন। যানবাহন ক্রয় বিক্রয় শুভ। কর্মস্থলে কোনো প্রত্যাশা পূরণ হতে চলেছে।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী): গার্মেন্টস শিল্পে কর্মরতদের দিনটি ভালো যাবে। বস্ত্র ব্যবসায়ীদের ভালো আয়ের যোগ রয়েছে। বিদেশ থেকে নতুন কোনো অর্ডার পেতে পারেন। ছোট ভাই বোনের চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। সাংবাদিক ও রিপোর্টারদের কাজের ঝুঁকি বৃদ্ধি পাবে। দূর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকতে হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): আজ কোনো আপ্যায়নে অংশ নিতে পারেন। খুচরা বিক্রয়ে ভালো লাভ হতে পারে। বাড়ীতে কোনো আত্মীয় সমাগম হতে চলেছে। বকেয়া বিল আদায়ের সম্ভাবনা রয়েছে। ফলে আপনার সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। বেকারী ব্যবসায় ভালো আয় হবে। 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নতুন কোনো বিনিয়োগের বিষয়ে কাজ করতে পারেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সরকারি চাকরীতে সাফল্য লাভের যোগ প্রবল। শিক্ষক ও গবেষকদের দিনটি অনুকূল থাকবে। ব্যবসায়ীক কাজে জীবন সাথীর পরামর্শ কাজে লাগবে।

আজকের রাশিফল : ২৭ মার্চ, ২০১৭



মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল):আজ মেষ রাশির দিনটি খুব একটা ভালো নয়। ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বিদ্যার্থীরা বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ হবে। কাজের লোকের কারনে কোনো বিপদ বা ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন। প্রবাসীদের দিনটি ঝামেলা-পূর্ণ যাবে।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): আজ ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় হবার যোগ বলবান। ঠিকাদারী কাজে নতুন অর্ডার লাভের সম্ভাবনা। বাড়ীতে বড় বোনের আগমন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কোনো বন্ধুর সাহায্য পাবেন। আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে। বিকালে কোনো বন্ধুর বাড়ীতে বেড়াতে যেতে পারেন।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ বেকারদের চাকরী সংক্রান্ত পরীক্ষায় সফল হবার যোগ রয়েছে। সরকারী চাকরীজীবীরা নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায়ের জন্য তাগাদা দিন। সামাজিক ও দাতব্য কাজে সম্মান বৃদ্ধি পাবে। কোনো প্রভাবশালী নেতার সাহায্য আশা করা যায়।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): ভাগ্য আপনার সহায় হবে। কোনো শিক্ষকের সহায়তা পেতে পারেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। বিদেশ যাত্রার যোগ বলবান। ব্যবসায়ীদের ব্যবসায়ীক কাজে বিদেশ যাত্রার যোগ প্রবল। আমদানী রপ্তাণী ব্যবসায় ভালো আয় হবে। ভ্রমনের পরিকল্পণা করতে পারেন। ধর্মীয় কাজে কোনো পবিত্র স্থানে যেতে হতে পারে।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। ব্যাংক ঋণ সংক্রান্ত ঝামেলা দেখা দিতে পারে। পাওনাদারের তাগাদা পেতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। পুরোনো কোনো মামলা মোকর্দ্দমায় জড়িয়ে যেতে পারেন। গ্রেফতারের আতঙ্ক দেখা দেবে। আজ বীমা বিক্রয় কর্মী ও ঔষধ বিক্রয় প্রতিনিধীদের দিনটি ব্যস্ততায় কাটবে।

কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ঠান্ডাজনিত রোগে কষ্ট পেতে পারেন। ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। জীবন সাথীর সাথে কোনো কারনে ভুলবুঝাবুঝি দেখা দিতে পারে। অংশীদারী ব্যবসায় ভালো আয় হবে। অবিবাহিতদের বিয়ের কথাবর্তায় অগ্রগতি আশা করা যায়।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। কাজের লোকের সাহায্য পাবেন। কর্মস্থলে কোনো সহকর্মী আপনাকে সাহায্য করতে চাইবে। কিন্তু আপনি তা নিতে অস্বিকার জানাতে পারেন। কাজের চাপ বৃদ্ধি পাবে। নতুন কোনো প্রজেক্টের কাজে ব্যস্ত হতে পারেন। রাগ ও জেদের কারনে ব্যবসায়ীক সম্পর্কের অবনতি হতে পারে। 

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বিদ্যার্থীদের পরীক্ষা সংক্রান্ত ঝামেলা দেখা দেবে। পড়াশোনায় কিছুটা পিছিয়ে পরতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে অবিভাবকরা চিন্তিত হতে পারেন। শিল্পকলার সাথে জড়িতদের দিনটি কিছুটা হতাশার। প্রেমে কোনো প্রকার বাধা বিপত্তি দেখা দিতে পারে।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): পারিবারিক বিষয়ে ঝামেলা দেখা দেবে। ভূমি বা ফ্লাট সংশ্লিষ্ট কাজে অগ্রগতি আশা করা যায়। যানবাহন লাভের যোগ বলবান। আজ গৃহস্থালী কাজে ব্যস্ত থাকতে পারেন। মায়ের সাহায্যে কোনো পারিবারিক দ্বন্দ্বর অবসান হতে পারে। বিকালের দিকে কোনো ভালো সংবাদ পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী): আজ রেডিমেট গার্মেন্টস বা বস্ত্র ব্যবসায় ভালো আয় আশা করা যায়। কোনো আত্মীয়র সম্পত্তি পেতে পারেন। ছোট ভাই বোনের জন্য ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। পত্রিকার প্রকাশক ও সম্পাদকদের দিনটি ভালো যাবে না। ছাপাখানা ও কম্পিউটার ব্যবসায়ীদের কাজে বাধা বিপত্তি দেখা দেবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে। আজ কোনো বকেয়া বিল আদায় হতে পারে। খাদ্য ও বেকারী ব্যবসায় কিছু আয় হবার সম্ভাবনা রয়েছে। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হবে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): দিনটি আপনার জন্য শুভ সম্ভাবনাময়। মানসিক ও শারীরিক বল ফিরে পাবেন। কর্মস্থলে আপনার কোনো প্রকার উন্নতি হতে পারে। ব্যাংকার ও মার্কেটিং অফিশারদের আয় উন্নতি বৃদ্ধির যোগ। ব্যবসায় কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। সকালের দিকে কিছু বাধা বিপত্তি থাকলেও তা কেটে যাবে।

বীর্যপাতের পর কি করতে হয়, যা ছেলেদের অবশ্যই জানা উচিত !!

বীর্যপাতের পর কি করতে হয়, যা ছেলেদের অবশ্যই জানা উচিত !!

অনেক পুরুষই লক্ষ করেছেন, হস্তমৈথু‌ন বা সঙ্গমের শেষে বীর্যপাত ঘটার পর প্রস্রাব করতে গেলে অসুবিধা হচ্ছে, প্রস্রাব হতে চাইছে না, অথবা পুরুষাঙ্গে জ্বালা অনুভূত হচ্ছে। তাঁদের মনে প্রশ্ন জেগেছে, বিষয়টা কি স্বাভাবিক?

ডাক্তারেরা জানাচ্ছেন, বীর্যপাত হওয়ার পরে প্রস্রাবে অসুবিধা অনুভব করা অত্যন্ত স্বাভাবিক। আসলে যৌন উত্তেজনার সময়ে পুরুষ শরীরের প্রস্টেট গ্রন্থিটি স্ফীত হয়ে ওঠে। এই প্রস্টেটের অবস্থান অণ্ডকোষ ও পায়ুর মাঝামাঝি অংশে। বীর্যকে ঠিক পথে চালিত করা এই গ্রন্থির কাজ। বীর্যপাতের পূর্বে এই অংশে যে সংকোচন-প্রসারণ ঘটে তার ফলেই প্রস্টেটটি ফুলে যায়।
এই স্ফীতির ফলে প্রস্রাব মূত্রথলি থেকে বাধাহীন ভাবে নির্গত হতে পারে না। সেই কারণে অসুবিধা ঘটে প্রস্রাবে।অনেক পুরুষই লক্ষ করেছেন, হস্তমৈথু‌ন বা সঙ্গমের শেষে বীর্যপাত ঘটার পর প্রস্রাব করতে গেলে অসুবিধা হচ্ছে, প্রস্রাব হতে চাইছে না, অথবা পুরুষাঙ্গে জ্বালা অনুভূত হচ্ছে। তাঁদের মনে প্রশ্ন জেগেছে, বিষয়টা কি স্বাভাবিক?ডাক্তারেরা জানাচ্ছেন, বীর্যপাত হওয়ার পরে প্রস্রাবে অসুবিধা অনুভব করা অত্যন্ত স্বাভাবিক।
আসলে যৌন উত্তেজনার সময়ে পুরুষ শরীরের প্রস্টেট গ্রন্থিটি স্ফীত হয়ে ওঠে। এই প্রস্টেটের অবস্থান অণ্ডকোষ ও পায়ুর মাঝামাঝি অংশে। বীর্যকে ঠিক পথে চালিত করা এই গ্রন্থির কাজ। বীর্যপাতের পূর্বে এই অংশে যে সংকোচন-প্রসারণ ঘটে তার ফলেই প্রস্টেটটি ফুলে যায়। এই স্ফীতির ফলে প্রস্রাব মূত্রথলি থেকে বাধাহীন ভাবে নির্গত হতে পারে না। সেই কারণে অসুবিধা ঘটে প্রস্রাবে।

আজকের রাশিফল : ২৬ মার্চ, ২০১৭



মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : ব্যক্তিগত কোনো উদ্যোগ ফলপ্রসু হতে পারে। আয় বৃদ্ধি পেতে পারে। প্রয়োজনে বন্ধুবান্ধবের সহযোগিতা আশা করতে পারেন। পুরোনো কোনো রোগে সাময়িক ভুগতে হতে পারে। আহার বিহারে স্বাস্থ্যবিধি মেনে চলুন। অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। কোথাও বেড়াতে যেতে পারেন। মাইগ্রেন কিংবা চক্ষু সংক্রান্ত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে। চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। জরুরি কাজে কারো ওপর খুব বেশি নির্ভর করা ঠিক হবে না। ভুল বোঝাবুঝি এড়াতে নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। অপ্রত্যাশিতভাবে ব্যয় বাড়তে পারে। ভুল কোনো সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। প্রয়োজনে অভিজ্ঞ কারো পরামর্শ নিতে পারেন। পাওনা আদায় হতে পারে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। ভ্রমণের মাধ্যমে লাভবান হবেন। যোগাযোগমূলক কাজে সাফল্য লাভের যোগ রয়েছে। পেশাক্ষেত্রে সততা ও নিষ্ঠা আপনাকে এগিয়ে রাখবে। উর্ধ্বতনের সঙ্গে ভুলবোঝাবুঝি এড়িয়ে চলুন। অপ্রত্যাশিত কোনো উপায়ে লাভবান হতে পারেন। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। চলাফেরায় একটু সতর্ক থাকলে ভালো করবেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : সাময়িকভাবে প্রতিকূল সময় মোকাবেলা করতে হতে পারে। সাফল্য লাভের জন্য আলস্য বর্জন করে সময়ানুবর্তী হোন। হিসাব সংক্রান্ত কাজে সচেতনতার প্রয়োজন হবে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রবাসী বন্ধু কিংবা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। পেশাক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে। চাকরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) : পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে সাময়িক সমস্যা দেখা যেতে পারে। ঝামেলা এড়াতে অন্যের চেতনার স্তর বুঝে কথা বলুন। বিবাহযোগ্য কারো কারো ক্ষেত্রে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। গোপন কোনো কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। ভাগ্যোন্নয়ণে প্রভাবশালী কারো সহযোগিতা আশা করতে পারেন। পেশাক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। পেশাক্ষেত্রে দায় দায়িত্ব বাড়বে। অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা আপনার মন খারাপের কারণ হতে পারে। ভুল বোঝাবুঝির শিকার হওয়ার আশংকা রয়েছে। সুখী হতে চাইলে অপ্রয়োজনীয় বাক্যলাপ থেকে বিরত থাকুন। পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়া হতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। প্রিয় মানুষদের সঙ্গে আনন্দ বিনোদনে সময় কাটানোর ‍সুযোগ পাবেন। সন্তানের বিষয়ে কোনো সুখবর আশা করতে পারেন। শরীর কম ভালো যেতে পারে। কোনো ধরনের রোগ ব্যাধিকে অবহেলা করা ঠিক হবে না। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কারো কারো ক্ষেত্রে নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি হতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। চলাফেরায় সতর্কতা অবলম্বন করলে ভালো করবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : মনের কোনো আশা পূরণ হতে পারে। নতুন বন্ধু লাভ করতে পারেন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝির আশংকা রয়েছে। পেশাক্ষেত্রে পদস্থ কারো আনুকূল্য পেতে পারেন। বিবাহিতরা জীবনসঙ্গী/সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখুন। পার্টনারশিপ ব্যবসায়ে লাভবান হতে পারেন। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। যোগাযোগমূলক কাজে বিড়ম্বনার শিকার হতে পারেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : যাত্রা ও যোগাযোগ শুভ। কারো কারো ক্ষেত্রে হঠাৎ করেই ভ্রমণের সুযোগ হতে পারে। বিলাসজাতদ্রব্য কেনাকাটায় অভিজ্ঞ কারো সঙ্গ নিন। অন্যথায় বিনিয়োগ ভুল হতে পারে। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। খেলাধুলা কিংবা ভ্রমণ মানসিক চাপ কমাতে সহায়ক হবে। প্রেমের সম্পর্ক মন্দ যাবে না। কারো কারো ক্ষেত্রে পুরোনো কোনো সম্পর্ক জোড়া লাগতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : পাওনা টাকা আদায় হতে পারে। গৃহে কুটুম্ব আসতে পারে। স্বল্প দূরত্বে কোথাও বেড়াতে যেতে পারেন। কোনো মনোবাসনা পূর্ণ হতে পারে। প্রেমের সম্পর্ক ভালো যাবে না। কারো কারো ক্ষেত্রে দন্তচিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : গৃহে অতিথি আসতে পারে। শরীর ও মন ভালো থাকবে। গোপন কোনো সূত্র থেকে অর্থ পেতে পারেন। হঠাৎ করেই কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পাবেন। মন কিছুটা অস্থির থাকবে। ঠাণ্ডা মাথায় কাজ করার চেষ্টা করুন। প্রেমের সম্পর্ক ভালো যাবে। চক্ষু সংক্রান্ত সমস্যা অবহেলা করা ঠিক হবে না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : ব্যয় বৃদ্ধি পাবে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। রহস্যজনক কোনো বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। পাওনা অর্থ হাতে পেতে পারেন। কোথাও বেড়াতে যেতে পারেন। ভ্রমণের মাধ্যমে মনের কোনো আশা পূরণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ রয়েছে।

আজকের রাশিফল : ২৫ মার্চ, ২০১৭



বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সুনাম ও মর্জাদা বৃদ্ধির যোগ আছে। সামাজিক কাজকর্মে সুফল পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। পরধন পাপ্তির সম্ভাবনা আছে। বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কনিষ্ঠ জনেরা কেউ শত্রুতা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। বিবাদ এড়িয়ে চলুন। অবিবাহিতদের কারো কোরো বিয়ে হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পারে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। আহারে বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। ভালোবাসার জন্য দিনটি শুভ। প্রনয়ে সাফল্যের সম্ভাবনা আছে। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। ধর্ম কর্মের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। গলা সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। ছোট ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূতথেকে অর্থাগম হতে পারে। গৃহে আত্মীয় সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধিনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি সামগ্রিক ভাবে শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিযে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। আত্মপ্রতিষ্ঠার ছেষ্টা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে যাত্রাও যোগাযোগ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোন পূর্বকর্মের ফলভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কোনো গুরুত্বপূর্ণকাজ শেষ করতে পারবেন। কোনো পূরনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রযোজনে চিকিত্সকের পরামর্শ নিন।

ঘুমের সময়ও ওজন কমানোর সহজ ৫ টি উপায়



আপনি নিশ্চয়ই জানেন যে ওজন কমানোর জন্য আপনার পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ঘুমের সময়ও যাতে আপনার কিছু অতিরিক্ত ক্যালোরি পোড়ে সেজন্য কিছু পদক্ষেপ নিতে পারেন আপনি। হ্যাঁ এমন কিছু কাজের কথাই আজকের ফিচারে জেনে নিব আমরা যা আপনার ঘুমের সময়ও আপনার কিছু ক্যালোরি পুড়তে সাহায্য করবে।

১। গ্রিনটি পান করুন বেশি বেশি

গ্রিনটিতে ফ্লেভোনয়েড থাকে যা বিপাকের উন্নতিতে সাহায্য করে। যদি আপনি দিনে ৩ কাপ গ্রিনটি পান করেন তাহলে আপনার ৩.৫ ক্যালোরি খরচ হবে বলে জানায় নিউট্রিশন নামক সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদন। গ্রিনটি এর ক্যাফেইন এর বিষয়ে চিন্তা করবেন না, এটি আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেবে না।

২। ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা পানিতে গোসল করুন

ঘুমানোর আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ঘুমানোর সময় ৪০০ ক্যালোরি পুড়তে সাহায্য করে বলে পরামর্শ দেয়া হয়েছে একটি গবেষণায় যা প্রকাশিত হয়েছে PLoS ONE নামক জার্নালে।

৩। রাতে ওয়ার্কআউট করা

স্পোর্টস নিউট্রিশন নামক আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় পরামর্শ দেয়া হয়েছে যে, কাজের পর জিমে গেলে বিপাকের হার বৃদ্ধি পায় এবং ঘুমানোর সময় ক্রমান্বয়ে বেশি ক্যালোরি পুড়ে।

৪। আপনার প্রোটিন শেক পরিবর্তন করুন

ওয়ার্কআউটের পরে ঘোল প্রোটিনের পরিবর্তে ছানা জাতীয় প্রোটিন গ্রহণ করুন। ছানা অনেক আস্তে আস্তে হজম হয়, এমনকি রাতের বেলায়ও এটি বিপাকের মাত্রা বাড়িয়ে রাখে বলে পরামর্শ দেয়া হয় স্পোর্টস সায়েন্স এন্ড মেডিসিন নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে।

৫। ঠান্ডা ঘরে ঘুমান

নর্থ আমেরিকান জার্নাল অফ মেডিকেল সায়েন্স এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে পরামর্শ দেয়া হয় যে, শরীর তার নিজস্ব তাপমাত্রা বজায় রাখার জন্য চর্বি পুড়ায় বলে ঠান্ডা ঘরে ঘুমালে ৭ শতাংশের বেশি ক্যালোরি পুড়ে।



আজকের রাশিফল : ২৩ মার্চ, ২০১৭



আজকের রাশিফল : ২৩ মার্চ, ২০১৭

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজ-কর্মে জড়াতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। বীমা কর্মীদের জন্য দিনটি শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শরীর খুব একটা ভালো থাকবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। স্থাবর সম্পত্তির মালিক হতে পারেন। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশর সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কাউকে দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। আত্মীয়দের সহযোগিতা পাবেন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। চক্ষু বা মাথাব্যথায় ভুগতে পারেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় সুফল পেতে পারেন। শরীর মোটামুটি ভালো যাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

ধূমপানের ক্ষতি থেকে বাঁচার ঘরোয়া ওষুধ

ধূমপান করলেই যে কেবল ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, এমন নয় কিন্তু! পরোক্ষ ধূমপান এর কারণেও কিন্তু ধূমপানসংশ্লিষ্ট নানা রোগ হতে পারে। আর আজকাল যেভাবে ধূমপায়ীদের সংখ্যা বাড়ছে, তাতে অতিরিক্ত সাবধান না হলে কিন্তু বিপদ!

সিগারেটের তামাকে থাকা নিকোটিন ধীরে ধীরে ফুসফুসকে খারাপ করে। ফলে একটা সময়ে গিয়ে ফুসফুস এর ক্যান্সার সহ একাধিক মারণরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

প্রসঙ্গত, আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ফুলফুস। এটি বিশুদ্ধ অক্সিজেনকে লোহিত রক্ত কণিকার মধ্যে প্রবেশ করাতে সাহায্য করে। এরপরই লোহিত রক্ত কণিকা অক্সিজেনকে বহন করে পৌঁছে দেয় শরীরের বাকি অংশে। এই প্রক্রিয়াটির করণেই শরীরের পক্ষে ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড বের করে দেওয়া সম্ভব হয়। তাহলে বুঝতে পারছেন তো ফুসফুস যদি ঠিক না থাকে, তাহলে আমাদের বেঁচে থাকাই দায় হয়ে যাবে।

তাহলে এখন প্রশ্ন নিকোটিনের পরোক্ষ এবং প্রত্যক্ষ প্রভাব থেকে কেমন ভাবে বাঁচবেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে এই লেখাটি পড়তে হবে। এই লেখায় এমন একটি ঘরোয়া ওষুধ নিয়ে আলোচনা করা হল, যা প্রতিদিন খেলে ধুমপান-এর খারাপ প্রভাব কমতে শুরু করে। তাহলে আপেক্ষা কীসের! ঝটপট পড়ে ফেলুন বাকি লেখাটুকু।

১. একটা বড় মাপের আদার টুকরো নিন
আদায় জিঞ্জেরল নামের একটি অ্যান্টি-ইনফ্লেমেটরি বা প্রদাহরোধী উপাদান থাকে। যা শরীরে প্রদাহ কমাতে যেমন সাহায্য করে, তেমনি ফুসফুসকে চাঙ্গা করতেও দারুন কাজে আসে।
২. দুই চামচ হলুদ
এতে রয়েছে কার্কিউমিন নামের একটি উপাদান। এটিতে একই সঙ্গে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপার্টিজ রয়েছে, যা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সঙ্গে লড়াই করে নানা ধরনের সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে।
৩. চারটে ছোট পিঁয়াজ
অ্যান্টি-ক্যান্সার প্রপার্টিজ থাকার কারণে নিকোটিনের প্রভাব কমাতে এটি দারুন কাজে আসে। প্রসঙ্গত, পিঁয়াজ ফুসফুসের থেকে সব ক্ষতিকর বিষ বের করে দেয়। ফলে ফুসফুস ধীরে ধীরে চাঙ্গা হয়ে ওঠে।
৪. চিনি
ওষুধটি বানাতে প্রায় ২৫০ গ্রাম চিনির প্রয়োজন পড়বে।
৫. পানি
এক লিটার পানি লাগবে ফুসফুস পরিষ্কার করার এই ঘরোয় ওষুধটি বানাতে।

ওষুধটি বানানোর পদ্ধতি
১. একটা প্যানে এক লিটার পানি নিয়ে তাতে পরিমাণ মতো চিনি মেশান। তারপর পানিটা ফোটান।
২. পানি ফুটতে থাকাকালীনই আদার টুকরোটা পানিতে দিয়ে দিন।
৩. এবার পেঁয়াজটা মেশান। প্রসঙ্গত, পেঁয়াজগুলি ছোট করে কেটে নিতে ভুলবেন না যেন!
৪. অল্প সময় পর হলুদ মেশান। ততক্ষণ পর্যন্ত পানিটা ফোটান যতক্ষণ না অর্ধেক হয়ে যাচ্ছে।
৫. এবার আঁচটা বন্ধ করে পানিটা ছেঁকে নিন। যখন দেখবেন পানিটা ঠান্ডা হয়ে গেছে তখন সেটিকে ফ্রিজে রেখে দিন। প্রতিদিন সকালে খালি পেটে এবং রাতে শুতে যাওয়ার আগে এক চামচ করে এই পানিটি পান করুন টানা কয়েক মাস। তাহলেই দেখবেন ফুসফুস সুস্থ হয়ে উঠবে।











রাতের রুপচর্চা সবথেকে বেশি কার্যকর!

রাতের রুপচর্চা সবথেকে বেশি কার্যকর!


রূপ বিশেষজ্ঞদের মতে রাতের রূপচর্চা খুবই কার্যকর। ব্যস্ত এই সময়ে নিজের যত্ন কতটুকুই বা নেয়া যায়। গৃহিণীদের ব্যস্ততা শুরু হয়ে যায় সেই সাতসকালেই। আর কর্মজীবী নারীদের তো সারাদিন কাজ করে বাসায় ফিরেও শেষ নেই কাজ; সংসার দেখাশোনার সঙ্গে সঙ্গে পরের দিনের কাজের প্রস্তুতি নিতে নিতেই ঘুমের সময় হয়ে যায়। শিক্ষার্থীরা আরও ব্যস্ত, সারা দিনে নিজের দিকে একটু তাকানোর সুযোগটা কোথায়! প্রতিদিনের নিয়মিত পরিচর্যার কোটা তাই খালিই পড়ে থাকে। ফলাফল ত্বক-চুলের নানাবিধ সমস্যা, মুটিয়ে যাওয়া, দ্রুত বুড়িয়ে যাওয়া, আরও কত কিছু। এই যখন অবস্থা, তখন এর আদর্শ সমাধান হতে পারে ঠিক ঘুমাতে যাওয়ার আগের সময়টুকুতে রূপচর্চার কাজটুকু সেরে ফেলা।

রাতের রূপচর্চা কেন জরুরীঃ

যারা সারাদিন বাইরে কাজ করেন, তাদের ত্বকে ধুলো ধোঁয়া ইত্যাদি জমা হয়। সন্ধ্যা বা রাতে বাড়ি ফেরার পর সারাদিনের জমে থাকা ময়লা এবং ব্যবহৃত মেকআপ ভালো করে ত্বক থেকে উঠিয়ে দেয়া জরুরী। মূলত এই কারণেই রাতে রূপচর্চার প্রয়োজন। অস্বাভাবিক পরিবেশ দূষণে মুখে যা ধুলাবালি জমা হয় এগুলো ত্বকে জমিয়ে রেখে দিলে ত্বকের করুন অবস্থার  কথা আশা করি বলার অপেক্ষা রাখে না। ময়লা তুলে না ফেললে ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, ত্বক স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবে না তার ফলে ব্রণ, ব্ল্যাককহেডস, হোয়াইট হেডস বা ত্বকের আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। রোদ তো বটেই দিনের আলোও ত্বকের জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে দাঁড়ায়। রাতে সে সম্ভাবনা নেই, কাজেই তখন কিছু লাগালে পরিষ্কার ত্বকের উপর তা আরও ভালোভাবে কাজ করতে পারে। ঘুমন্ত অবস্থায় মেটাবলিজমও কম হয়, ত্বক থাকে অনেক আরামে। তাছাড়া ৭-৮ ঘণ্টা টানা ঘুমানোর কারণে ক্রিম কার্যকর হবার মতো সময় পায়। যেটা দিনের বেলা হাজার কাজকর্ম হইচই; খাওয়াদাওয়ার মাঝে অসম্ভব। কাজেই ত্বকের পুষ্টি ও সৌন্দর্য বর্ধনের জন্য প্রসাধন ও পরিচ্ছন্নতা রাতে করাই যুক্তিযুক্ত। তবে দিনের কাজের মাঝে সময় করে নিয়ে দুই একবার যদি মুখ পরিষ্কার করে নেওয়া যায়। তাহলে রাত্রের রূপচর্চা আরও কার্যকর হবে, এ সম্পর্কে সন্দেহ নেই।

রাতের রূপচর্চা কেমন হওয়া উচিত?

রুটিন অনেক কিছুর ওপর নির্ভরশীল। যেমন-বয়স, ঋতু, আবহাওয়া, বাতাসের আর্দ্রতা ইত্যাদি।

ত্বকঃ সুন্দর ত্বকের মূলমন্ত্রই হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। ‘ত্বকের ময়লা ঠিকমত পরিষ্কার করা না হলে ব্রণ হতে পারে। ত্বক হয়ে পড়ে খসখসে, রুক্ষ, অমসৃণ। তাই রাতে ঘুমানোর আগে মুখটাকে পরিষ্কার করে ঘুমালে সারা রাতের লম্বা সময় ত্বক একেবারে তরতাজা। আমাদের গরমের দেশে অতিরিক্ত ঘাম হওয়ায় ত্বক তেলতেলে ও আর্দ্র হয়ে পড়ে। এ ক্ষেত্রে মৃদু সাবান ও পানি দিয়ে মুখ ধোয়া খুব ভালো। অবশ্য শুষ্ক ত্বকে সাবানের বদলে ক্লিঞ্জিং লোশন বা ক্রিম ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার করার জন্য ব্যবহার করা উচিত ভিজে তুলো।

ধাপ-১

প্রথমে মুখ ধুয়ে নিন আপনার ত্বকের সঙ্গে খাপ খায় এমন কোনো ফেসওয়াশ দিয়ে। স্পর্শকাতর ত্বক হলে ব্যবহার করতে পারেন ভেষজ ফেসওয়াশ।

ধাপ-২

এরপর ব্যবহার করুন ফেসপ্যাক। ঘরেই তা বানাতে পারেন। শুষ্ক ত্বকের জন্য ১ টেবিল চামচ উপটান+১ চা চামচ টকদই+১ চা চামচ দুধের সর বা দুধ।

তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্যঃ ১ টেবিল চামচ উপটান+১ চা চামচ টকদই+১ চা চামচ লেবুর রস।

এগুলো একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। পুরোটা শুকাবেন না, অর্ধেক শুকিয়ে এলে মুখ হালকা ঘষে ধুয়ে ফেলুন। প্যাকে মেশাতে পারেন গোলাপজল, যা সব ধরনের ত্বকের জন্য ভালো।

ধাপ-৩

ময়েশ্চারাইজার হিসেবে শুষ্ক ত্বকের অধিকারীরা ভেজা মুখে স্রেফ ২-৩ ফোঁটা যে কোনো বেবি অয়েল মেখে নিন। তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার না করাই উচিত।

রাত্রে লাগানোর ক্রিম ভিটামিন ই যুক্ত হলে উপকার হয়। কারণ ভিটামিন ই ত্বকের তারুণ্য বজায় রাখে। এছাড়া ক্রিমের মধ্যে এই ভিটামিন মেশানো থাকলে, ক্রিমটি অনেকদিন পর্যন্ত ভালো ও ব্যবহারযোগ্য থাকে। ভালো কোম্পানির ওভারনাইট ক্রিম সব বয়সের জন্যই ভালো। বিদেশী নারিশিং ক্রিম ব্যবহার করাই ভালো। বিদেশী ক্রিমে থাকে কোলাজেন ও ইলাসটিন যা ত্বকের কোষগুলোকে নতুনভাবে কার্যকর করে তোলে। এছাড়া থাকে লাইপোসোম, যা ত্বকের গভীরে গিয়ে ত্বককে প্রয়োজনীয় পুষ্টি যোগায়। এ রকম ক্রিম রাতে ব্যবহার করলে ত্বক ভালো থাকে।

ব্রণের জন্যঃ যাদের ত্বক তৈলাক্ত ও ব্রণ আছে, তারা প্যাক ধুয়ে ফেলে ময়েশ্চারাইজারের বদলে ব্যবহার করুন অ্যাসট্রিনজেন্ট। ঘরোয়া অ্যাসট্রিনজেন্ট হলো গোলাপজল ও শশার রস। এগুলো ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিলে আরও ভালো। শশার রস করে বরফ জমানোর পাত্রে রেখে আইস-কিউব করে নিতে পারেন। প্রতি রাতে রস বানানোর ঝামেলায় না গিয়ে একটি কিউব মুখে ঘষে নিন।

সমপরিমাণে পুদিনা পাতা ও নিমপাতা বেটে শুধু ব্রণ ও দাগের উপর লাগিয়ে ঘুমান। সকালে উঠে ধুয়ে ফেলুন। পুদিনা পাতা ব্যবহার করতে পারেন ফেসপ্যাকেও। ব্রণের জন্য ভীষণ উপকারী।

চোখঃ চোখের ডার্ক সার্কেল কমাতে ঘুমানোর আগে কুরানো শশা বা আলু ঠাণ্ডা হলে ভালো বা ঠাণ্ডা টি-ব্যাগ চোখের উপর দিয়ে রাখুন ১০-১৫ মিনিট।

হাত ও পাঃ প্রতি রাতে পা ধুয়ে লোশন লাগিয়ে ঘুমাতে যান। এছাড়া নিয়মিত যত্ন হিসেবে সপ্তাহে দু-একবার যেটা করতে পারেন তা হলো—রাতে পা প্রথমে সাবান দিয়ে পরিষ্কার করে, ২ টেবিল চামচ কুসুম গরম অলিভ অয়েল+১ চা চামচ লবণের মিশ্রণ তৈরি করে সেটা পায়ে ভালো করে মাসাজ করুন। এতে মৃতকোষ ঝরে যাবে, গোড়ালি নরম হবে,  রক্ত চলাচল ভালো হবে। এর বদলে মুখের জন্য যে স্ক্রাব ব্যবহার করেন, তা দিয়েও মাসাজ করতে পারেন। ধুয়ে লোশন লাগিয়ে শুয়ে পড়ুন। সারাদিন পর পা দুটোকে যথোপযুক্ত আরাম দিন। হাতের যত্নও নিতে পারেন একইভাবে। মুখ, হাত, পা যে কোনো মাসাজই করতে হবে হালকা হাতে, আলতোভাবে। তা না হলে হিতে বিপরীত হয়ে যেতে পারে।

চুলঃ যাদের বড় চুল, তারা বেণী করে নিন ঘুমানোর আগে। তাতে চুল সারা রাত ঘষা খাবে না। ছোট চুল হলে খোলা রেখে শুলেও অসুবিধা নেই। তেল মাসাজ করে শুলে ঘুম ভালো হবে।

নখঃ নখ ফেটে বা ভেঙে যাওয়ার সমস্যা কমাতে ঘুমানোর আগে হাত-পায়ের নখে জলপাই তেল (অলিভ অয়েল) ম্যাসাজ করে নিন। সারা রাত নখ আর্দ্রতা পাবে।

ঠোঁটঃ সবই যখন হল, বাদ যায় কেন ঠোঁটজোড়া ? নরম গোলাপি ঠোঁট পেতে প্রতি রাতে ভ্যাসলিনের সঙ্গে অল্প লবণ মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করে ধুয়ে নিন। এতে ঠোঁটের মৃত কোষ ঝরে উজ্জ্বলতা আসবে।

কিছু পরামর্শঃ

– কখনওই মেকআপ না মুছে ঘুমাতে যাওয়া উচিত নয়। মেকআপ যখনই করুন, মুখ পরিষ্কার করতে হবে তা না হলে ত্বকের ক্ষতি হবে।

কী ধরনের ক্রিম ব্যবহার করবেন সেটা যতটা গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ কতটা ক্রিম ব্যবহার করেন। তৈলাক্ত ত্বকের জন্য কম ক্রিম ব্যবহার করতে হয়। তবে যাদের ব্রণ আছে তাদের নাইট ক্রিম ব্যবহার না করাই ভালো। শুষ্ক ত্বকের জন্য বেশি পরিমাণে ক্রিম প্রয়োজন।

– নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করাও অত্যন্ত জরুরী। সারাদিনে ত্বক থেকে ময়েশ্চার নষ্ট হয়ে যায়, রাতে তা না হলে ত্বকে বলিরেখা পড়বে। যারা বাড়ির কাজ করেন, প্রত্যেকবার হাত ধুয়ে নিলে ত্বক শুষ্ক হয়ে যায় ও বলিরেখা পড়ে। তাই নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার। এতে ত্বকে পুষ্টি যোগায়।

– নিয়মিত পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। পেট পরিষ্কার রাখার জন্যও পানি অত্যন্ত প্রয়োজনীয়।

রাতে খাওয়ার পর খেতে পারেন এক কাপ চায়নিজ জেসমিন টি, এতে শরীরে মেদ জমবে না। ঘুমানোর আগে একগ্লাস পানি খেয়ে নিন। নিয়মমাফিক পরিচর্যা, সুষম খাবার, সুন্দর জীবনযাপন আপনাকে ভালো ও সুস্থ রাখবে আর সুস্থতা প্রতিফলিত হবে আপনার বাহ্যিক সৌন্দর্যে। তাই আপনার বিরামহীন কর্মব্যস্ততার মধ্যেও ঘুমের আগে এটুকু ঘরোয়া পরিচর্যায় আপনি থাকবেন একদম সুস্থ, প্রাণবন্ত, সুন্দর।